শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মিরপুর শাখা বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি পক্ষের পুরস্কার বিতরণী

দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা মিরপুর শাখা’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি পক্ষ ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ‘মিরপুর কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তার মধ্যে মেধাতালিকায় মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন ৯৬ জন ছাত্র। একই সাথে বার্ষিক ক্রীড়ায়’ ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ১০০ মিটার দৌড় প্রতিযোগীতা ছাড়াও বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এসময় সাংস্কৃতিতে ক্বেরাত, রচনা, বক্তব্যসহ বিভিন্ন ইভেন্টে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. শাহ্জাহান আল মাদানী। এ ছাড়াও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন মু রাশিদুল ইসলাম সায়েম, ডিরেক্টর সাইদুর রহমানসহ বিভিন্ন শাখা দায়িত্বশীল, ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুহাম্মদ আলাউদ্দীন আযাদ। প্রেসবিজ্ঞপ্তি।

 

 

 

 

 

 

 

 

 

 

অনলাইন আপডেট

আর্কাইভ